সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে বন্দুকযুদ্ধে “বাহাদুর” নামে এক মাদক কারবারী নিহত : ১১টি অস্ত্র, গুলি, ইয়াবা উদ্ধার

টেকনাফে বন্দুকযুদ্ধে “বাহাদুর” নামে এক মাদক কারবারী নিহত : ১১টি অস্ত্র, গুলি, ইয়াবা উদ্ধার


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফে :

টেকনাফে পুলিশে সাথে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তথ্য সূত্রে জানা যায়, এই অভিযানে ৫ পুলিশ সদস্যও আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র, কার্তুজ। বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি হচ্ছে টেকনাফ সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড ছোট হাবির পাড়া এলাকার খলিলুর রহমানের পুত্র মোঃ জালাল ইউছুপ প্রকাশ বাহাদুর (৩২)। টেকনাফ থানা সূত্রে আরো জানা যায়, নিহত বাহাদুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারী।

আহত পাঁচ পুলিশ সদস্যরা হচ্ছে এসআই শরিফুল ইসলাম, এসআই ফকরুজ্জামান, কনষ্টেবল রুবেল শর্মা, মহিউদ্দিন ও মোঃ ইব্রাহীম।

জানা যায়, ১৪ ডিসেম্বর শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে টেকনাফ সদর ইউনিয়ন মৌলভীপাড়া এলাকায় পুলিশের সাথে মাদক কারবারীদের মধ্যে এই গুলি বিনিময়ের ঘটনাটি সংগঠিত হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারী। তার বিরুদ্ধে মানুষ হত্যাসহ প্রায় ১২টি মামলা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর ১৩ ডিসেম্বর আমাদের পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী লুকিয়ে ররাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধার করার জন্য টেকনাফ সদর ইউনিয়ন মৌলভী পাড়া এলাকায় অভিযানে গেলে আগে থেকে উৎপেতে থাকা তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এরপর ইয়াবা কারবারীরা পিছু হটে কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে আহতবস্থায় একটি লাশ, ১১টি অস্ত্র, ৩০ হাজার ইয়াবা, ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ লাশটি টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.