সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে বিজিবির গুলিতে ২ মাদক পাচারকারী নিহত : ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির গুলিতে ২ মাদক পাচারকারী নিহত : ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে ২ বিজিবি সদস্যরা মাদক বিরোধী চলমান পৃথক অভিযান পরিচালনা করে ৬ লক্ষ, ৪০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এক অভিযানে বিজিবির সাথে গোলাগুলিতে ২ জন ইয়াবা পাচারকারী নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হচ্ছে হ্নীলা ইউনিয়ন জাদীমুড়া ব্রিটিশ পাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকার সুলতান আহাম্মদের পুত্র আব্দুল গফুর (৪০), টেকনাফ সদর ইউনিয়ন কেরুন তলী এলাকার মোঃ শরীফের পুত্র মোঃ ছাদেক (২৩)।

এই দুটি অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ফায়সাল হাসান খাঁন জানান গোপন সংবাদে জানতে পারি কয়েকজন চোরাকারবারী মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান নিয়ে টেকনাফ উপকূলে প্রবেশ করবে। সেই গোপন সংবাদের তথ্য অনুযায়ী ৩১মে রাত সাড়ে ৯টার দিকে হ্নীলা দমদমিয়া ওমর খাল এলাকায় বিজিবি সদস্যরা অভিযানে গেলে পাচারকারী দলের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাভর্তি একটি নৌকা পানিতে ডুবিয়ে দিয়ে কৌশলে পালিয়ে যায়। এরপর নৌকাটি তল্লাশী করে ৫ লক্ষ, ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে ১ জুন ভোর রাতে বিজিবি সদস্যরা টেকনাফ পৌরসভা নাফনদী ট্রানজিট জেটি সংলগ্ন কে কে এলাকায় মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসা কয়েকজন পাচারকারী চ্যালেঞ্জ করে তল্লাশী করার চেষ্টা করলে পাচারকারী চক্রের সদস্যরা বিজিবি উপর হামলা করে। এতে ২ বিজিবি সদস্য আহত হয়। এরপর আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২ ব্যক্তির মৃতদেহ ও এক লক্ষ ইয়াবা ২ লম্বা কিরিচ উদ্ধার করা হয়।

ঘটনাটির খবর শুনে টেকনাফ মডেল থানার এসআই সুজিত ও কনেস্টবল শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে থেকে লাশ ২টি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা সর্বমোট ৬ লক্ষ, ৪০ হাজার। বিজিবির তথ্য অনুযায়ী এই ইয়াবা গুলোর আনুমানিক মুল্য ২০ কোটি টাকা। চলমান মাদক বিরোধী এই দুটি অভিযানের নেতৃত্বে দেন ২ বিজিবি অধিনায়ক বাংলাদেশ সেনা বাহিনীর গর্বিত সাহসী অফিসার লেঃ কর্নেল ফয়সাল হাসান খাঁন।

১ জুন শনিবার দুপুরে টেকনাফ বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বন্দুকযুদ্ধ ও ইয়াবা উদ্ধার হওয়ার ঘটনা গুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে বিজিবি অধিনায়ক আরো বলেন কোন কিছুতেই মাদক পাচারে জড়িত অপরাধীদের সুযোগ দেওয়া যাবেনা। মাদক কারবারীদের নির্মূল করার জন্য আমাদের বিজিবি সদস্যদের ভূমিকা আরো কঠোর করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.