গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ:
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে এবং টেকনাফ পুলিশ সৈয়দ আলম নামের এক মানবপাচারকারীকে আটক করেছে।
জানা যায় কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং লেজির পাড়া এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। বিজিবি সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর শুক্রবার রাত ৯ টার দিকে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদের নেতৃত্বে নাজির পাড়া বিওপি চৌকির একটি বিশেষ টহলদল লেজির পাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান প্রবেশের গোপন সংবাদে বিজিবি অবস্থান নেয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্যাকেটি ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ইয়াবার প্যাকেটটি উদ্ধার করা হয়। উব্ধার ইয়াবাগুলো গননা করে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা গুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন ।
এদিকে টেকনাফে এক মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। সে টেকনাফ হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার মৃত মকবুল আহমদের ছেলে ছৈয়দ আলম (৪৩) বলে জানা যায়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, ৩০ অক্টোবর শুক্রবারব সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিংকনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে হ্নীলা মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া মানব পাচারে জড়িত ছিল।
দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ ছৈয়দ আলমকে আটক করতে সক্ষম হয় বলে জানিয়েছেন ওসি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.