সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

টেকনাফে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নিজস্ব প্রতিনিধি; টেকনাফ :

টেকনাফের শাহপরীরদ্বীপে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপর ছোট ভাইসহ আরো দু’জন আহত হয়েছেন। ২৮ জানুয়ারি (শনিবার) গভীর রাতে সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ ৮নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোছেন (৫২) এই এলাকার মকবুল আহমেদ ছেলে।

জানা গেছে, কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ ৮নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় জমি বিরোধ নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছোট ভাই মো. হোছন নিহত হয়েছেন। এছাড়া আরেক ভাই দেলোয়ার হোসেনসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চত করেন সাবরাং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.