
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদের বতলসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।
আটককৃত ব্যক্তি হচ্ছে,টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার মুখতার আহাম্মদের ছেলে খুরশিদ আলম (২৬)। এ অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, শুক্রবার ভোররাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনস্থ টেকনাফ সার্কেলের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্থলবন্দরের সামনে রাস্তার পশ্চিমে রশিদের পানের দোকানের পাশে অভিযান চালিয়ে দুইটি চাউলের বস্তা তল্লাশি করে বস্তা থেকে বিদেশী ২৪ বোতল মদসহ হাতেনাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত বিদেশী মদের অনুমানিক মূল্য ৪৮হাজার টাকা। এ ঘটনায় টেকনাফ সার্কেল পরিদর্শক মোশাররফ হোসেন বাদী হয়ে খুরশিদ আলমকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.