
প্রতিকী ফটো
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি জওয়ানেরা যৌথ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।
জানা যায়, ১২ নভেম্বর ভোররাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেলের একটি দল ও বিজিবি জওয়ানেরা সাবরাং পেন্ডল পাড়ায় যৌথ অভিযান চালিয়ে আজিজুর রহমানের পুত্র মোঃ আমান উল্লাহ (৩০) ও করাচি পাড়ার ফোরকান আহমদের পুত্র মোঃ হামিদ হোসেন (২২)কে ৪ হাজার ৬শ পিস ইয়াবা বড়িসহ আটক করে।
আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.