সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে মালিকবিহীন ৬০ হাজার ইয়াবা উদ্ধার করল বিজিবি

টেকনাফে মালিকবিহীন ৬০ হাজার ইয়াবা উদ্ধার করল বিজিবি


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। তবে এই ইয়াবা গুলো মালিকবিহীন। কারণ অভিযান চলাকালীন সময়ে কোন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়নি। অভিযানের উপস্থিতি টের পেয়ে কারবারীরা কৌশলে পালিয়ে যায় বলে জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর মঙ্গলবার ভোর ৪টার দিকে নায়েব সুবেদার নওশের আলীর নেতৃত্বে খারাংখালী বিওপির জওয়ানরা আড়াই নম্বর স্লুইচ গেইট এলাকা হতে পাচারকারীদের ধাওয়া করে বস্তাভর্তি ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেন। ইয়াবা পাচারের গোপন সংবাদে বিজিবি জওয়ানরা পূর্ব থেকে উৎপেতে থেকে ইয়াবার এ চালান উদ্ধার করেন। এসময় পাচারকারীরা মৎস্য ঘের দিয়ে পালিয়ে যায়।

অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় সাবরাং বিওপির সুবেদার লাল মিয়ার নেতৃত্বে সাবরাং ও নাজির পাড়া বিওপির দুটি পৃথক দল ইয়াবা লেনদেনের গোপন সংবাদে আছারবুনিয়া এলাকায় অবস্থান নেয়। পরে ছাব্বির হোসেনের বাড়ির পেছনের সুপারী বাগান হতে ৯ হাজার ৮শ পিচ ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, জব্দ ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা যা বিনষ্টের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

তিনি আরো বলেন চলমান মাদক বিরোধী অভিযানের মধ্যে যারা এখনো সক্রিয় ভাবে ইয়াবা পাচার অব্যাহত রেখেছে তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে আইনোর আওতাই নিয়ে আসা হবে। তারা যতই আড়ালে থাকার চেষ্টা করুক কেউ রেহাই পাবেনা।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.