সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে মাসিক আইন-শৃঙ্খলা সভায়- বক্তারা মাদক বিরোধী চলমান অভিযানকে আরো কঠোর করার আহবান

টেকনাফে মাসিক আইন-শৃঙ্খলা সভায়- বক্তারা মাদক বিরোধী চলমান অভিযানকে আরো কঠোর করার আহবান


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলায়তনে নির্বাহী অফিসার (ভূমি) প্রনয় চাকমা এর সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি উপস্থিত হিসাবে ছিলেন ভাইস চেয়ারম্যান মাও রফিক উদ্দিন, টেকনাফ মডেল থানার (ওসি) তদন্ত এস,এম আতিক উল্লাহ,মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়া।

সভার শুরুতেই টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানা সমস্যার কথা তুলে ধরেন, হ্নীলা ইউপির চেয়ারম্যান এইচ,কে আনোয়ার, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহাজাহান মিয়া, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহাম্মদ, হোয়াইক্যং ইউপি সচিব, নুরুল হুদা। সভায় আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম, টেকনাফ উপজেলার মাদক পাচার, রোহিঙ্গাদের অবাধ বিচরন প্রতিরোধ করাসহ বিভন্ন সমস্যা নিয়ে গঠন মূলক বক্তব্য রাখেন, সাংবাদিক হাফেজ কাসেম, আশেক উল্লাহ ফারুকী, গিয়াস উদ্দিন(ভুলু)।

তারা বলেন, ইয়াবা পাচার কমাতে টেকনাফ উপজেলার প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সবাইকে আন্তরিক ও দেশ প্রেমিক হিসাবে কাজ করতে হবে। পাশাপাশি এলাকায় মাদক কারবারে সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহন করতে হবে এবং তাদের চিহ্নিত করে ও সঠিক তথ্য দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাদের সহযোগীতা করতে হবে।

মাদক পাচার প্রতিরোধে দলবল নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তা, স্থানীয় মিডিয়া কর্মীরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.