গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন চাকমারকূল রোহিঙ্গা বস্তিতে গ্যাস সিলিন্ডারের আগুন থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে জানা যায়। এতে রোহিঙ্গাদের ১৪টি বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর ভোররাত দেড়টার দিকে অত্র উপজেলার হোয়াইক্যং কেরুনতলী চাকমারকূল রোহিঙ্গা বস্তির ১নং টিলায় অবস্থানরত ৩নং ঘর হতে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার হতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এরপর আগুন খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।
এতে ওই অগ্নিকান্ডে ১৪ টি ছোট ছোট বসতি পুড়ে ছাঁই হয়ে যায়। আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হয়েছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান জানান, রান্নার কাজে ব্যাবহার করা একটি গ্যাস সিলিন্ডার হতে এই আগুনের সুত্রপাত। সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছন বলে জানান তিনি।
তথ্য সূত্র খবর পাওয়া যায়, ওমান দূতাবাস অত্র বস্তির রোহিঙ্গাদের জন্য প্রতি ঘরে ১লক্ষ টাকা ব্যয় করে শেড নির্মাণের উদ্যোগ নেয়।
ঈদের আগে তাদের ১১০টি নবনির্মিত শেড বুঝিয়ে দেওয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান শাহ আমানত ট্রেডার্সের স্বত্তাধিকারী খালেকুজ্জামান রুবেল জানান। এসব শেডের মধ্যে অগ্নিকান্ডে ১৪টি ঘর পুড়ে ছাঁই হয়ে গিয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.