সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

টেকনাফে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

গিয়াস উদ্দিন ভূলু; টেকনাফ :

কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে অভিযান চালিয়ে ৫ হাজার ৩২০ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। আটক আলী জোহার একই এলাকার আলী আহমদের ছেলে।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির জাদিমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

র্যাব-১৫ এর সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া আলী জোহারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ হাজার ৩২০ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৬০ হাজার টাকা।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.