সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আরো দুইজন আটক

টেকনাফে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আরো দুইজন আটক

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

কক্সবাজার জেলার সীমান্ত উপজেলার টেকনাফে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরো দুই আসামী গ্রেফতার। আটককৃতরা হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে আবদুল শুক্কুর (৩৫) একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (৩২)।

টেকনাফ মডেল থানা পুলিশ সুত্রে জানা যায়, ২৪ জানুয়ারী মঙ্গলবার ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়ন নাজিরপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

উল্লেখ্য, গত বিদায়ী বছর ২০১৬ রোজ শুক্রবার ১৩ মে বিকাল ৫টায় কক্সবাজার থেকে এসে পেশাগত দায়িত্বপালনকালে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ওরফে ভুট্টোর নেতৃত্বে ৬ সাংবাদিককে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এসময় সাংবাদিকদের ক্যামেরা ও ল্যাপটপ ভাংচুর করা হয়। উক্ত ঘটনায় আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু বাদি হয়ে ২০১৬/১৫ মে রোববার রাতে ১৯ জনকে এজাহার ভুক্ত আসামী করে দ্রæত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ জানান, টেকনাফ সাংবাদিকের ওপর হামলার ঘটনার এজাহারভুক্ত আসামি এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের (এসআই) কাজি আবদুল মালেকের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত দুই যুবকের বিরুদ্ধে সাংবাদিকের দায়ের করা মামলাসহ আরো দুই মামলা রয়েছে।

উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.