
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে।
তথ্য সূত্রে জানা যায়, ২৬ মে গভীর রাত ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ শাখায় দায়িত্বরত উপপরিদর্শক আব্দুস সালাম গোপন সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফ পৌরসভা পুরান পল্লান পাড়ার আব্দুল আমিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এই গাঁজাগুলোর সাথে জড়িত থাকার অপরাধে আব্দুর রশিদের স্ত্রী নুর আয়েশা ওরফে তাহেরা (২৫) ও মোহাম্মদ হোছনের স্ত্রী তৈয়বা প্রকাশ বুইল্যানীকে আটক করা হয়। এই দুই নারী দীর্ঘদিন ধরে অত্র এলাকায় খুচরা মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় এলাকাবাসী।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান যে সমস্ত ব্যক্তিরা এখনো মাদক পাচার ও মাদক সেবনে লিপ্ত রয়েছে। তাদেরকে আইনের আওয়াতাই নিয়ে আসতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যদের সাঁড়াশী অভিযান আরো কঠোর করা হবে। মাদক বিরোধী চলমান এই অভিযান থেকে কেউ রেহাই পাবেনা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.