গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সারা দেশের ন্যায় চলমান মাদক বিরোধী অভিযানে কঠোর ভূমিকা পালন করছে কক্সবাজার ও টেকনাফ উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সেই ধারাবাহিকতার অংশ হিসাবে উক্ত দপ্তরের সদস্যরা প্রতিনিয়ত উদ্ধার করছে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক। আটক করতে সক্ষম হচ্ছে মাদক পাচার ও সেবনে জড়িত অপরাধীদেরকে। সেই সুত্র ধরে ২৩ জুলাই বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন খারাংখালী বাজারের পাশে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ মোঃ শফিকুল ইসলাম (২১) নামে একজন ইয়াবা কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে। সে হোয়াইক্যং ইউনিয়ন মহেশখালী পাড়া এলাকার সুলতান আহাম্মদের পুত্র। এই অভিযানের নেতৃত্বদেন টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সূত্রে আরো জানা যায়, অভিযানের উপস্থিতি টের পেয়ে মোঃ ইব্রাহিম নামের অপর এক মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়। সে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নতুন পাড়ার মোঃ আজিজুল হকের ছেলে। মাদকদ্রব্য অফিসের তথ্য সূত্রে দেখা যায়, উক্ত ঘটনায় টেকনাফ সার্কেল উপপরিদর্শক মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে ইয়াবা কারবারী শফিকুল ও ইব্রাহিমকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই অভিযানের সত্যতা নিশ্চিত করলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যলয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.