সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চাইনিজ চাকু উদ্ধার

টেকনাফ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চাইনিজ চাকু উদ্ধার


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফ থানা পুলিশ সদস্যরা চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করার জন্য বিভিন্ন প্রকার কৌশলী অভিযান হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে ২৮ জুন রাতে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পুলিশ সদস্যরা বার্মিজ মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চাইনিজ চাকু জব্দ করেছে। পাশাপাশি আগামীতে এসব চাকুগুলো দোকানে বিক্রি না করার জন্য প্রাথমিক ভাবে সতর্ক করেন।

পুলিশের তথ্য সূত্রে জানা যায়, বর্তমান উঠতি বয়সের তরুন যুবকরা এই সমস্ত টিপ চোরা গুলো ক্রয় করে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে। আবার সংঘটিত অপরাধে জড়িত বেশীর যুবক মাদক কারবারী ও মাদকাসক্ত।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করে (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, টেকনাফ পৌরসভার বেশ কয়েকটি অভিযান চালিয়ে প্রায় ৫০০ পিচ চায়নার তৈরী বিভিন্ন প্রকার চাকু, টিপ চোরা জব্দ করা হয় এবং এই সমস্ত চাকু গুলো যেন আর বিক্রি না করে সেই বিষয়ে দোকানী ভাইদেরকে প্রথম বারের মত সতর্ক করা হয়। এই অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

উল্লেখ্য ২৮ জুন দিবাগত রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়া দুই ভাই মিলে গত ২১ জুন হ্নীলা ইউনিয়ন পানখালী এলাকার মোঃ ইদ্রিসের পুত্র মোঃ ইসমাইলকে চায়নার তৈরী এই চাকু দিয়ে জবাই করে হত্যা করেছিল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.