গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ পৌরসভায় ২০১৮-১৯ অর্থ বছরে পৌনে ২০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ৬ আগষ্ট দুপুর ৩টায় টেকনাফ পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র হাজী মোঃ ইসলাম ১৯ কোটি ৭৬ লাখ ২০ হাজার ১’শ৭৭ টাকার এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ১শত ৭৭ টাকা, উন্নয়ন খাতে ১৪কোটি ৬০ লক্ষ টাকা এবং সার্বিক বাজেট উদ্ধৃত্ত ১ কোটি ৫ লক্ষ ৫৬ হাজার ৪শত ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম বলেছেন, আমি মেয়র নয়, আমি জনগণের সেবক। এই পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভায় রূপান্তর করতে সকলের সম্মিলিত সহযোগিতা চাই। জীবনের শেষ বেলায় এসে জনসাধারণের সার্বিক উন্নয়নের মাধ্যমে ইহকালীন শান্তি ওপরকালে মুক্তি চাই। এ উদ্দেশ্যে নিয়েই আমি এ পৌর চেয়ারে বসেছি। আপনাদের সহযোগিতা ব্যতীত পৌরসভার উন্নয়ন আশা করা যায়না। আইনের কাছে সবাই সমান, সকলকে রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে। বাংলাদেশে ৩৬০টি পৌরসভার মধ্যে টেকনাফ পৌরসভার গুরুত্ব অপরিসীম। সীমান্ত শহর টেকনাফ একটি পর্যটন এলাকা এবং পৌরসভাকে দেশের একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে আমার স্বপ্ন রয়েছে। তাই এ স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীকে এগিয়ে আসতে হবে বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
আয় ও ব্যয়ের বাজেট বিস্তারিত পাঠ করেন, টেকনাফ পৌরসভার সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী। পৌরসভার প্রধান সহকারী মোরশেদুল ইসলামের পরিচালনায় টেকনাফ মডেল থানার অপারেশন অফিসার রাজু আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক মেম্বার আবদুল গফুর শরিফ, অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক মং উইন মিনথ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, প্যানেল মেয়র-২ আব্দুল্লাহ মনির, প্যানেল মেয়র-৩ কহিনুর আক্তারসহ কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং ইলেক্ট্রনিক্স ও প্রিন্টমিডিয়ার সংবাদকর্মী নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.