সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফ বিজিবি উদ্ধার করল এক লক্ষ ইয়াবা : আটক হয়নি কোন পাচারকারী

টেকনাফ বিজিবি উদ্ধার করল এক লক্ষ ইয়াবা : আটক হয়নি কোন পাচারকারী


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

সীমান্ত এলাকা টেকনাফ সাবরাং ইউনিয়ন মুন্ডার ডেইল উপকূলে পরিত্যক্ত অবস্থায় ৩ কোটি টাকা মূল্যের ১ লক্ষ মালিকবিহীন ইয়াবার চালান উদ্ধার করেছে বিজিবি।

জানা যায়, ১৭ সেপ্টেম্বর ভোর ৫টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির নায়েব সুবেদার মোঃ লাল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সাগর উপকূল মুন্ডার ডেইলে বিশেষ টহল দল নিয়ে মোটর সাইকেলযোগে অভিযানে গেলে প্লাসিকের ব্যাগ বহনকারী এক ব্যক্তি পার্শ্ববর্তী গ্রামের দিকে চলে যাওয়ার সময় ধাওয়া করলে ব্যাগটি ফেলে দ্রুত দৌঁড়ে গ্রামের ভেতর পালিয়ে যায়। এরপর উক্ত ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩ কোটি টাকা মূল্যমানের ১ লক্ষ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া-কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.