
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে হ্নীলা ইউনিয়নের আওতাধিন ২ শতাধিক অসহায়- হতদরিদ্র নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় হ্নীলা হাইস্কুল প্রাঙ্গনে এই মহতি কাজের বাস্তবায়ন প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে।
জানা যায়, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির আওতাধীন অত্র এলাকার অসহায়-দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার উপলক্ষ্যে একসভা অনুষ্ঠিত হয়। মহতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন (পিএসসি)।
বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন আহসানুল করিম রাইন, এডি নুরুল হুদা, হ্নীলা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার আব্দুল মোতাবেক প্রমুখ। অনুষ্ঠান শেষে তালিকাভূক্ত ২শতাধিক অসহায়-দরিদ্র নারী-পুরুষদ এবং শিশুদের মাঝে শীতের কম্বল ও বস্ত্র বিতরণ করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.