সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন অন্তত ২১ জন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে ১ হামলাকারী।

বিবিসি জানায় ওডেসা ও মিডল্যান্ড শহরের মাঝখানে এক ব্যস্ত সড়কে দুইটি যানে চড়ে গুলি ছোড়ে অন্তত একজন বন্দুকধারী। হামলাকারীরা ইউএস ডাক বিভাগের একটি গাড়ি ছিনতাই করে এ ঘটনা ঘটায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় জানিয়েছেন এফবিআই ও আইন সংস্থা এ ঘটনায় অনুসন্ধান করছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যম সিবিএস সেভেন বলছে আহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও আছেন। সাধারণ জনগণকে এই এলাকা থেকে দূরে থাকতে বলেছে পুলিশ।

 

সূত্র:somoynews.tv- ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.