সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ট্রেনে যৌন হয়রানির শিকার সংসদ সদস্যের স্ত্রী

ট্রেনে যৌন হয়রানির শিকার সংসদ সদস্যের স্ত্রী

ভারতে ট্রেনের ভেতরে যৌন হয়রানির শিকার হয়েছিলেন এক কংগ্রেস নেতার স্ত্রী।

নিজের লেখা বইয়ে এমনটাই দাবি করেছেন কেরালার কংগ্রেস প্রধান কেএম মনির পুত্রবধূ ও কোট্টায়ম কেন্দ্রের সংস সদস্য জোস মনির স্ত্রী নিশা জোস।

বইটিতে একটি ঘটনার বিবরণ দিতে গিয়ে নিশা লিখেছেন, ২০১২ সালে একটি ট্রেন যাত্রার জন্য স্টেশনে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় একজন অপরিচিত ব্যক্তি তার সামনে এসে নিজেকে রাজনীতিবিদের ছেলে বলে পরিচয় দেয়।

তার এই মন্তব্য ইতিমধ্যেই দেশজুড়ে বিতর্ক তৈরি করেছে। বিষয়টিকে হাতিয়ার করেছে বিজেপি, বামসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো।

নিশা জোস সম্প্রতি নিজের জীবনী নিয়ে একটি বই লিখেছেন। ‘দ্য অদার সাইড অফ দিস লাইফ-স্নিপেটস অফ মাই লাইফ অ্যাজ এ পলিটিসিয়ান্স ওয়াইফ’ শীর্ষক এই বইটিতে তার জীবনের নানা অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন নিশা।

নিশার কথায়, ওই ব্যক্তি তাকে ক্রমাগত উত্ত্যক্ত করতে শুরু করেন। ট্রেনে উঠেও বারবার আপত্তিকরভাবে নিজের পা দিয়ে তাকে স্পর্শ করেন। পরিস্থিতি প্রতিকূল দেখে সঙ্গে সঙ্গেই টিকিট পরীক্ষককে ঘটনার কথা জানান তিনি।

এদিকে তার বইতে এ ঘটনার কথা উল্লেখ করায় প্রতিবাদে মুখোর হয়েছেন কেরালার বিধায়ক পিসি জর্জের ছেলে সোন জর্জ। তার দাবি, অবিলম্বে ওই ব্যক্তির নাম সামনে আনুক নিশা। ইতিমধ্যেই নিশা জোসের নামে একটি মামলা দায়ের করেছেন সোন। তার অভিযোগ, নিশা নিজের বইতে ওই ব্যক্তির নাম উল্লেখ না করায়, বারবার তাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নানাভাবে। এতে তার কাজের ওপর প্রভাব পড়ছে বিশেষভাবে।

জানা গেছে, ওই ঘটনার সময় নিশা ও সোন একসঙ্গে কংগ্রেসের হয়ে কাজ করতেন। ঘটনাচক্রে তারা বহুবার একসঙ্গে দলের কাজে একসঙ্গে ট্রেনযাত্রা করেছেন।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.