সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ডিজিটালের ছোঁয়া লেগেছে লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে

ডিজিটালের ছোঁয়া লেগেছে লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে

School - Rafiq -Lama 27.07.16 news 3pic f2 (3)

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

সিসি ক্যামেরায় ক্লাস মনিটরিং ও প্রতিদিন প্রায় ৩শতাধিক ছাত্র-ছাত্রীর ‘মিড ডে মিল’ আয়োজনের মধ্য দিয়ে ডিজিটাল ছোঁয়া লেগেছে বান্দরবানের লামার লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এই উপলক্ষে ২৭ জুলাই বুধবার বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ ও সিসি ক্যামেরায় ক্লাস মনিটরিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পাপিয়া সিদ্দিকা (রুপনা) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসমাইল। লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া, লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল, সাংবাদিক প্রিয়দর্শি বড়ুয়া, মুহাম্মদ কামালুদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, এসএমসি কমিটি সভাপতি মো. জাহাঙ্গীর আলম, দাতা সদস্য আলী মিয়া সহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসমাইল বলেন, সিসি ক্যামেরায় ক্লাস মনিটরিং ও প্রতিদিন প্রায় ৩শতাধিক ছাত্র-ছাত্রীর ‘মিড ডে মিল’ আয়োজনের মধ্য দিয়ে লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে ডিজিটালের ছোঁয়া লেগেছে। মিড ডে মিল কার্যক্রম চালিয়ে নিতে সকল অভিভাবকদের অনুরোধ করেন। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই লামা উপজেলার সব্বোর্চ শিক্ষা প্রতিষ্ঠান লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের পাশাপাশি ১৯৯টি কলেজকে জাতীয়করণের করেছেন।

 

লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এই যুগোপুযোগী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন এবং ‘মিড ডে মিল’ কার্যক্রম চালিয়ে নিতে তার পৌরসভার পক্ষ থেকে প্রতি বছর এক মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ দেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.