
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে ঢলের পানিতে পড়ে এক নূরানী মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায়, ৪ জুলাই সকাল দশটার দিকে ইউনিয়নের উত্তর ইউছুপেরখীল মুরা পাড়া নামক এলাকায় অন্যান্য সহপাঠীদের সাথে ঢলের পানি দেখতে আসছিলো আব্বাস মিস্ত্রির সাত বছর বয়সী কন্যা উম্মে সালমা। অসাবধান অবস্থায় সে ঢলের পানিতে পড়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্বার করে ঈদগাঁওর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে স্থানীয় এমইউপি দিদারুল ইসলাম ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.