ঢালিউডের গণ্ডি পেরিয়ে এবার কাজী মারুফ পা রাখতে চলেছেন হলিউডে। কাজী হায়াত্ ও জন পজারের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিতব্য ‘ওয়ারচাইল্ড’ নামক সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মারুফকে।
ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন কাজী হায়াত্ ও জন পজার। সিনেমাটিতে মারুফের বিপরীতে ভারতের একজন নায়িকাকে দেখা যাবে বলে জানিয়েছেন কাজী হায়াত্। সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বর থেকেই চিত্রধারণের কাজ শুরু হবে।
সিনেমার গল্পে দেখা যাবে স্বাধীনতা যুদ্ধের সময় একটি যুদ্ধশিশুকে নিজ দেশে নিয়ে যান একজন শিখ কর্নেল। শিখ হিসেবে শিশুটিকে গড়ে তোলেন। এরপর তার সঙ্গে একটি শিখ মেয়ের প্রেম হয়। তাদের বিয়ের সময় মেয়েটি ও তার পরিবার জানতে পারে ছেলেটি একজন যুদ্ধশিশু ও মুসলিম। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।
– প্রথমসকালডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.