সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / তারুণ্যের ক্লিক ইমেজকে ধরে রেখে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রার্থী

তারুণ্যের ক্লিক ইমেজকে ধরে রেখে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রার্থী

Election - 8এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চমক দেখাতে এবার কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী হচ্ছে। এ নিয়ে তিনি তৃণমূলের দলীয় নেতাকর্মীর সমর্থন ও সর্ব পেশা-শ্রেণির লোকজনের দোয়া কামনা করেছেন। নির্বাচনী খবরে ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষ ও তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মাঝে ফের আশার আলো দেখা দিয়েছে।

জানা যায়, সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমানে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তৃণমূল থেকে উঠে আসা রাজিবুল হক চৌধুরী রিকু হাটি হাটি পা পা করে ঈদগাঁওর বিভিন্ন গ্রামাঞ্চলের লোকজনের অকুন্ঠ ভালবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে। এমনকি ঈদগাঁও ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনের সুযোগকে কাজে লাগিয়ে এ নেতা তারুণ্যের ক্লিক ইমেজকে ধরে রেখে প্রার্থী হতে ইচ্ছা পোষণ করেন। তার ইউপি নির্বাচনের খবরে কিন্তু সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। একদম তৃণমুল আর মাটির মানুষের কাছাকাছি যাওয়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এ সফল নেতা। অত্যন্ত সত্, অমায়িক, তরুণ রাজনীতিবিদ, পরিচিত মুখ ও যোগ্যতার সাথে বেড়ে উঠা এ ছাত্রনেতা ইউনিয়নের সর্ব শ্রেণির মানুষের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চায়। তিনি তাঁর ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের সাথে অন্তঃস্থল থেকে মিশে যাওয়ার লক্ষ্যে মূলতঃ ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে চিন্তা-ভাবনা গ্রহণ করা।

এছাড়া বর্তমানে দেশজুড়ে চলছে তারুণ্যের জয়গান। সে তারুণ্যের দীপ্ত শপথে অঙ্গীকার নিয়ে তার পথচলা। বিশেষ করে আওয়ামীলীগকে নেতৃত্ব দিতে তরুণরাই প্রাধান্য পাচ্ছে। কারণ উঠতি প্রজন্মের যুব সমাজের মাঝে যে স্পৃহা ও উদ্যমতা রয়েছে তা তুলনামুলকভাবে অন্যদের ক্ষেত্রে কম। এক্ষেত্রে অনেকদূর এগিয়ে আছেন বর্তমান সময়ের যুবরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.