সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / তাসফিয়া হত্যাকারীদের ফাঁসির দাবীতে টেকনাফ ছাত্রলীগের মানববন্ধন অনুষ্ঠিত

তাসফিয়া হত্যাকারীদের ফাঁসির দাবীতে টেকনাফ ছাত্রলীগের মানববন্ধন অনুষ্ঠিত


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
গত পহেলা মে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে নির্মম ভাবে খুন হওয়া টেকনাফ ডেইল পাড়ার ব্যবসায়ী মোহাম্মদ আমিনের মেয়ে চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী তাসফিয়া আমিনের হত্যার সাথে জড়িত নরপশুদের ফাঁসির দাবী নিয়ে বিশাল এক মানববন্ধন অনুষ্টিত।

টেকনাফ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৯ মে দুপুর ১ টায় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে বীচ সড়কে বিশাল এই মানববন্ধনের কর্মসূচীটি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের পর টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোলতান মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বাসেদের পরিচালনায় সংক্ষিপ্ত আকারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর, টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি সভাপতি ও প্রেস ক্লাবের সাবেক সফল সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী বাবুল, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ্, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম সাবেক চেয়ারম্যান, নিহত তাসফিয়া আমিনের পিতা মোহাম্মদ আমিন, এই সময় উপস্থিত ছিলেন, টেকনাফ পৌর-যুবলীগের আহবায়ক তোয়াক্কুল হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক রেজাউল করিম ধইল্যা, যুগ্ম আহবায়ক হোসেন আহমদ,
যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ্, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল আলম জুয়েল, যুবলীগ সদস্য মুজিবুর রহমান খোকন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, যুবলীগের ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল ফারুক, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ্ ছাত্রলীগের সহ-সভাপতি আলী আকবর,উসমান সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জহির আহমদ, জেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ শাহিন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বিজয়, প্রচার সম্পাদক ইব্রাহীম বাবলু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফোরখান, স্কুল ছাত্র বিষয়ক হামিদুর রহিম, উপ-আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহিদ জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক সংবাদ কর্মি হাবিবুল ইসলাম হাবিব, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিক আলম শকু, সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমদুল হক মুন্না, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিম, সেন্টমার্টিন ছাত্রলীগের সভাপতি জাহেদ উল্লাহ্, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েদ আমিন নিশান ও মোহাম্মদ আবছার। সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান, পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর, সাবেক সভাপতি জাহাঙ্গীর আকাশ, বর্তমান সভাপতি মোহাম্মদ সাদেক, সাধারণ সম্পাদক এনামুল হক, কলেজ ছাত্রলীগ নেতা মোরশেদ সিরাজ, মাহমদুল হক, আলমগীর খাঁন, আবুছিদ্দিক অভি, রিয়াদ মাহমুদ, আয়াজ, রাশেদসহ শত শত স্কুল কলেজের ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে প্রতিবাদ সভায় বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন ১৫ বছর বয়সি নবম শ্রেনীর মেধাবী ছাত্রী তাসফিয়া হত্যার মুলহোতা খুনি আদনান মির্জারসহ জড়িত সকল নরপশুদের আইনের আওতাই এনে সঠিক বিচার কার্য্যকর না হওয়া পর্যন্ত টেকনাফ বাসীর এই আন্দোলন অব্যাহত রেখে আরো কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.