এম.বেদারুল আলম; কক্সভিউ:
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার দরগাহ এলাকায় অসহায় পরিবারের জায়গা দখলে ব্যর্থ হয়ে হামলা ভাংচুর চালিয়েছে সন্ত্রাসীরা। বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে চালানো হামলায় বাড়ির ঘেরা, দেয়াল আসবাবপত্র তছনছ করে সন্ত্রাসীরা। হামলাকারী উল্টো পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে যা ঘটনাস্থলে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে পুলিশ প্রমাণ পেয়েছে।
জানা যায়, নন্দাখালীর মৃত হাকিম মিয়ার স্ত্রী রমিজা বেগমের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০ শতক জায়গা তারই ভাতিজা গোলাম ছৈয়দের পুত্র লিয়াকত আলী ২০১১ সালে রেজিষ্ট্রিমূলে আড়াই লাখ টাকায় ক্রয় করে বাড়ি নির্মাণ করে। ৫ বছর যাবৎ ভোগ দখলে থাকার পর স্থানীয় মিয়া হোছন ভিটে থেকে রাস্তা দাবী করলে জায়গার মালিক জায়গা সংকটের কারণে তা দিতে অপরাগতা প্রকাশ করায় ২৫ এপ্রিল বেলা ২টার দিকে মিয়া হোছন দলবল নিয়ে উক্ত বাড়িতে দখলের উদ্দেশ্যে হামলা ও ভাংচুর চালায়। বাড়িতে কেউ না থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, গাছপালা কেটে ফেলে। এ সময় জাহাঙ্গীর ও নুর আলম স্থানীয় লোকজনকেও হুমকী দেয়। পরে বাড়ির মালিক পক্ষ খবর পেয়ে এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
জায়গার মালিক লিয়াকত আলী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য হামলাকারীরা সেদিন পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে ঘটনাস্থলে আনলে স্থানীয় লোকজনের সামনে মডেল থানার এস আই মো: তারেক লোকজনের বক্তব্য শুনে হামলাকারীদের তিরস্কার করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.