সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / দীর্ঘবছর ধরে পোকখালী-নাইক্ষ্যংদিয়া সড়কের বেহাল দশা

দীর্ঘবছর ধরে পোকখালী-নাইক্ষ্যংদিয়া সড়কের বেহাল দশা

http://coxview.com/wp-content/uploads/2022/06/Road-Sagar-20-6-22.jpgএম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলার পোকখালী নাইক্ষ্যংদিয়া সড়কটি দীর্ঘবছর ধরে বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। এ যেন দেখার কেউ নেই।

জানা যায়, পোকখালী ইউনিয়নে মধ্যম নাইক্ষ্যং দিয়ার এক কিলোমিটারের সড়ক দীর্ঘকাল ধরে কদমাক্তে রয়েছে। এই সড়ক দিয়ে দৈনিক ৫/১০ হাজারের মত লোকজন চলাচল করে থাকে। এমনকি এই সড়ক হয়ে উপকূলীয় চৌফলদন্ডী তেও যাওয়া যায়।

দীর্ঘকাল ধরে এই সড়ক হয়ে শিশু কিশোরসহ নর-নারীরা অতি কষ্টের বিনিময়ে কাঁদাজল পার হয়ে নানান কাজে কর্মে আসা যাওয়া করছেন। এমনকি শিক্ষার্থীদের পেতেই হচ্ছে দূর্ভোগ আর দূর্গতি। রোগীদের ক্ষেত্রেই চরম অসুবিধা হচ্ছে।

আরো জানা যায়, দুই জনপ্রতিনিধির মাঝখানেই হচ্ছে যাতাযাত সড়কটি। এতদিনেও গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন এলাকাবাসী।

ওয়ার্ড আ,লীগের সাবেক সভাপতি রশিদ মিয়া জানান, কর্দমাক্ত হওয়া মধ্যম নাইক্ষ্যংদিয়ার সড়কটি সংস্কার করার লক্ষ্যে জনপ্রতিনিধিসহ নেতাকর্মীদেরকে অবগত করার পরেও সংস্কার করা হয়নি। বর্তমানে চলাচল করতে গিয়ে দারুন কষ্ট পেতে হচ্ছে লোকজনরা। নানামুখী সুবিধার স্বার্থে দ্রুত সড়কটি সংস্কার করা হউক।

পোকখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ জানান, উন্নয়ন কাজ চলমান রয়েছে। তবে বর্ষার কারনে কাজ ধীরগতিতে চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.