সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দৃশ্যপট- ইসলামাবাদ গজালিয়া সড়ক সংস্কার নেই ৪ মাস

দৃশ্যপট- ইসলামাবাদ গজালিয়া সড়ক সংস্কার নেই ৪ মাস

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদের গজালিয়ার যাতায়াত সড়কটিতে ভোগান্তির শেষ নেই। তবে সংস্কারও নেই। গুরুত্বপূর্ণ সড়কটি চার মাস ধরে মরণ দশা যেন কাটছেনা। দূর্ভোগ আর ভোগান্তি পিছু ছাড়ছেনা।

ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া যাতায়াত সড়কের নুরানী মাদ্রাসাসহ বিভিন্ন পয়েন্টে কদ মাক্তে চেয়ে গেছে। চলাচলে ভোগান্তিতে পড়েন। সড়ক দিয়ে ব্যবসায়ী, চাকরীজীবিসহ অসহায় সাধারন মানুষসহ নানা শ্রেনী পেশার প্রায় দশ হাজার লোকজন দৈনিক আসা যাওয়া করে থাকে। সড়ক দিয়েই মানুষ বিপাকে পড়ার পাশা পাশি রোগীরা নিদারুণ কষ্ট পাচ্ছে। দেখার যেন কেউ নেই। কদমাক্তের ফলে স্বাভাবিকভাবে চলা ফেরা করতে পারছেনা মানুষ।

এলাকার সচেতন যুবক আবু কায়সার রিয়াদ জানান, ইসলামাবাদ গজালিয়া সড়ক দিয়ে বর্তমানে চলাচলে কষ্ট পাচ্ছে লোকজন। দেখার যেন কেউ নেই।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল হক জানান, ৩/৪ মাস ধরে এলাকার প্রায় দশ হাজার মানুষ কষ্ট পাচ্ছে এই সড়ক দিয়ে চলাচলে। কয়েক পয়েন্টেই দূর্ভোগ যেন লেগে রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.