সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংক বিশ্বের শীর্ষে অবস্থান করছে

দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংক বিশ্বের শীর্ষে অবস্থান করছে

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

ব্যাংকিং সেবা বঞ্চিত জনগণকে সেবা দিতে দেশের বিভিন্ন স্থানে চালু হয়েছে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং। এই বিশেষ সেবা দ্রুত পৌঁছে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। ইসলামী ব্যাংক দেশের উন্নয়নে একটি চমৎকার ভূমিকা রাখছে। বাংলাদেশে ৫৭ টি সরকারি-বেসরকারি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ও ভালবাসায় আজ ১ কোটি ২০ লাখ গ্রাহক এবং ৮০ হাজার কোটি টাকা আমানত রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে  এই ব্যাংক বিশ্বে শীর্ষে অবস্থান করছে। সুদ মানবিক বিপর্যয় সৃষ্টি করে। সুদমুক্ত ইসলামী ব্যাংক আমার ব্যাংক এই শ্লোগানে সামনের পানে এগিয়ে যাচ্ছে।

১৭ মার্চ এজন্ট ব্যাংকিং উখিয়া মরিচ্যা বাজার কেন্দ্র শুভ উদ্ভোধনকালে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার প্রধান এনায়েত উল­াহ ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ই,ভি,পি মোহাম্মদ মিজানুল হক। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন, হাতুনগঞ্জ কর্পোরেট শাখা প্রধান (এস,ভি,পি) মোহাম্মদ সাব্বির, ইসলামী ব্যাংক কোটবাজার শাখা প্রধান (এফএভিপি) এস এম শাহ উদ্দিন, উখিয়া ডিগ্রী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, কোটবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি কবি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ, মরিচ্যা বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, রাশেদুজ্জামান, আমিনুল ইসলাম বকুল।

মরিচ্যা বাজার এজন্ট ব্যাংকিং শাখার প্রধান মোহাম্মদ হাসান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইসলামী ব্যাংক কোটবাজার শাখার অফিসার শহিদ উদ্দিন সোহেল।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.