সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোভিড (করোনাভাইরাস) সংক্রান্ত / দেশে করোনায় আরও ২০০ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ২০০ জনের মৃত্যু

http://coxview.com/wp-content/uploads/2020/08/corornavirus-Department-of-Health-Press-release-2.jpg

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০০ জনের মৃত‍্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ১৮ হাজার ৩২৫ জন।

১৯ জুলাই সকাল ৮টা থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১১ হাজার ৫৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৯৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৩১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ২৭ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫১ জন, চট্টগ্রাম বিভাগের ৪৯ জন, রাজশাহী বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের ৭ জন, সিলেট বিভাগের ১১ জন, রংপুর বিভাগের ১২ জন এবং ময়মনসিংহ বিভাগের ৮ জন।

 

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

এইচএসসির ফল প্রকাশ

অনলাইন ডেস্ক : চলতি বছরের সারা দেশের সব শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান ...

Portrait of a professional, showcasing contact details and role information.