সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / দেশ সেরা ক্ষুদে ফুটবলাররা সংবর্ধিত : পেকুয়ায় বঙ্গবন্ধু স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ সূচনা

দেশ সেরা ক্ষুদে ফুটবলাররা সংবর্ধিত : পেকুয়ায় বঙ্গবন্ধু স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ সূচনা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ার প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা দেশ সেরার মুকুট নিয়ে ফেরার পর যে আনন্দের জোয়ার বইছিল সেই জোয়ার অব্যাহত রাখতেই উপকুলীয় এ উপজেলাটিতে এবার শুরু হয়েছে বঙ্গবন্ধু স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট। এতে ক্রীড়ামোদি জনতা বিনোদন খরা থেকে মুক্তি পেয়েছে। পাশাপাশি এলাকায় ক্রীড়ার পরিধি বাড়ায় কমে আসছে অপরাধ প্রবণতাও।

গত শুক্রবার বিকাল ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে এই টূর্ণামেন্টের আনুষ্টানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্ণামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়মীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি।

কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমের পৃষ্টপোষকতায় এবং উদ্বোধনী খেলা পরিচালনা কমিটির সভাপতি শহীদুল্লাহ বিএ’র সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, বঙ্গবন্ধু স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রধান উপদেষ্টা এসএম গিয়াস উদ্দিন, কক্সবাজার ফুটবল ফেডারেশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, পেকুয়া উপাজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমএম শাহাজাহান ও পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এস এম মাহবুব ছিদ্দিকী। উদ্বোধনী অনুষ্টান পরিচালনা করবেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের ক্রীড়া শিক্ষক নুর মোহাম্মদ। আলোচনা শেষে খেলার মাঝ মাঠে উদ্বোধনী ম্যাচের আনুষ্টানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি সালাউদ্দিন আহমদ সিআইপি।

উদ্বোধনী খেলায় মাতারবাড়ী ফুটবল একাডেমী ১-০ গোলে রাজাখালী খেলোয়াড় সমিতিকে হারায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় এরফান।এ খেলা পরিচালনা করেন আবুল কাশেম, জয়নাল আবদীন ও আহমদ কবির।

উদ্বোধনি খেলায় মুখোমুখি হয় স্বাগতিক দু’দল শক্তিশালী এ দু’দলের শ্বাসরোদ্ধকর উদ্বেধনী ম্যাচ উপভোগ করা জন্য শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত হয়ে উদ্বোধনি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে। খেলার নির্ধারিত ৫০মিনিটের খেলায় প্রথময়ার্ধে উভয় দল কোন গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া হয়ে উঠে উভয় দলের খেলোয়াড়রা। সতীর্থ খেলোয়াড়দের টান টান উত্তেজনাপূর্ন খেলায় দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের মাথায় রাজাখালী খেলোয়াড় সমিতি ০-১ গোলে এগিয়ে যায়।

আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চললেও দ্বিতীয়ার্ধের খেলা শেষের রেফারী চুড়ান্ত বাাঁশি দেওয়ার আগ পর্যন্ত মাতারবাড়ী ফুটবল একাডেমী গোল পরিশোধ করতে পারেনি। খেলা শেষের দশ মিনিট পূর্বে মুহুর্তের মধ্যে দর্শকদের উচ্ছাস দেখা দেয়। । খেলায় রেফারী দায়িত্ব পালন করেন । খেলার ধারাভাষ্যে ছিলেন এফএম সুমন ও বেলাল উদ্দিন বিল্লাল।

এছাড়াও টুর্নামেন্টের এই উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়দের সংবর্ধিত করা হয়। বঙ্গবন্ধু স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রধান পৃষ্টপোষক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমের পক্ষে বিজয়ী খেলোয়াড়দের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.