সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দৈনিক প্রিয় চট্টগ্রাম সম্পাদক’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

দৈনিক প্রিয় চট্টগ্রাম সম্পাদক’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

Manobbandhan - Ajit Himu 25-08-2016 news 7pic f1 (1)

অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:

দৈনিক প্রিয় চট্টগ্রাম, দৈনিক সাঙ্গু ও দৈনিক বায়ান্ন এর সম্পাদক কবির হোসেন সিদ্দিকীর উপর সন্ত্রসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে দৈনিক প্রিয় চট্টগ্রাম পাঠক ফোরাম, কক্সবাজারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৫ আগস্ট সকাল ১১টায় কক্সবাজার পৌরসভা চত্বরে দৈনিক প্রিয় চট্টগ্রাম  জেলা প্রতিনিধি সাংবাদিক আমান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনোত্তর সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক মোর্শেদুল আজাদ আবু, দৈনিক বাঁকখালী মফস্বল সম্পাদক সাংবাদিক ইমাম খাইর, এডভোকেট আহসান উল্লাহ, জাতীয় যুব জোট-জাসদ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বাণী জেলা প্রতিনিধি সাংবাদিক অজিত কুমার দাশ হিমু, কক্সবাজার খবর সম্পাদক ও কক্সবাজার অনলাইন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের মুখপাত্র, সাংবাদিক ও লেখক আবদুল আলীম নোভেল, ভোরের পাতা ও পিপলস টাইম এর কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ শফিক, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি কক্সবাজার এর চেয়ারম্যান এস.এম ছৈয়দ উল্লাহ আজাদ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ কক্সবাজার শহর শাখা ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক এম সাহাব উদ্দিন জনি, দৈনিক কক্সবাজার বাণীর স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম সিরাজী, দৈনিক কক্সবাজার বাণীর শহর প্রতিনিধি মিজানুর রহমান, ভোরের ডাক মহেশখালী প্রতিনিধি এম. নুরুল কাদের, সাংবাদিক শিমুল চন্দ্র বর্মণ, জাতীয় শ্রমিক লীগ, কক্সবাজার জেলা কমিটির সদস্য ফরিদুল আলম, শ্রমিক নেতা আবুল হোসেন, অবজারভার ও মানবকন্ঠ কক্সবাজারের বিজ্ঞাপন ম্যানেজার জসিম উদ্দিন মিন্টু, সংবাদ কর্মী রমজান আলী, ফারুক আজম, নুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা সম্পাদক কবির হোসেন সিদ্দিকীর উপর সন্ত্রসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তি দাবি করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে প্রশাসনকে আরো অগ্রনী ভূমিকা রাখার আহব্বান জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.