সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নতুন মোড়কে আসবে ‘পোড়ামন ২’

নতুন মোড়কে আসবে ‘পোড়ামন ২’

জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিটি ২০১৩ সালের সুপারহিট একটি ছবি। এই ছবির সিক্যুয়াল ‘পোড়ামন ২’ নির্মাণের কাজ শুরু হয়েছে সম্প্রতি। এতে নায়ক-নায়িকা কারা হবেন, সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা হয়নি এখনো। তবে এরই মধ্যে ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয় গত রোববার। এবারের ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি।

গত রোববার জাজ মাল্টিমিডিয়ার বনভোজনে প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘আমরা আগামী ৩ মে ছবির আরেকটি মহরত করব, সেখানে ছবির পাত্রপাত্রী কে থাকবেন, তা জানিয়ে দেবো। এ মুহূর্ত পর্যন্ত কারা অভিনয় করবেন, তা জাজ নিজেও জানে না। তবে আগামী ২৩ এপ্রিল ছবির শুটিং শুরু হবে সিলেটে। ছবির গল্প লেখার কাজ চলছে, গানের কাজও আমরা শেষ করছি। আমি মনে করি, চলচ্চিত্র এগিয়ে নিতে নতুন নির্মাতাদের যুক্ত করতে হবে, তাই এ ছবিটি পরিচালনা করবেন নতুন নির্মাতা রায়হান রাফি।’

‘পোড়ামন’ ছবির পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘প্রত্যেক মানুষই চায় নিজের সন্তানের কাছে হেরে যেতে। রায়হান রাফি আমার সন্তানতুল্য, আমি ছবির ক্ল্যাপস্টিক তার হাতে তুলে দিলাম। যদি সে এই ছবি দিয়ে আগেরটি ছাড়িয়ে যেতে পারে, তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমি নিজেই। তার জন্য শুভকামনা।’

রায়হান রাফি এ প্রসঙ্গে বলেন, “আমি জাজ মাল্টিমিডিয়ার কাছে একটি গল্প নিয়ে গিয়েছিলাম, তারা সেটি পছন্দ করে ‘পোড়ামন ২’ শিরোনামে ছবি নির্মাণের সিদ্ধান্ত নেয়। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। ‘পোড়ামন’ একটি সুপারহিট ছবি, সেই ছবির সঙ্গে পরিচালক জাকির হোসেন রাজুর নাম যুক্ত আছে। সবাই দোয়া করবেন, আমি যেন জীবনের এই সুযোগটি কাজে লাগাতে পারি।”

২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিটি মুক্তি পায়। জনপ্রিয় ও ব্যবসাসফল এই ছবিটিতে অভিনয় করেছিলেন সাইমন সাদিক, মাহি ও আনিসুর রহমান মিলন।

সূত্র:ntvbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.