
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নবাগত ইউএনও সুবল চাকমার সাথে সৌজন্য সাক্ষাত করে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঈদগাঁও প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল সকালে ইসলামাবাদের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন, প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙালী, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক বজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনছুর আলম।
এসময় সাংবাদিকরা ঈদগাঁও উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। আলোচিত সমস্যাগুলোর মধ্যে ছিল বাজারের যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ঈদগাঁও খালের দখল ও দূষণ রোধ, ঈদগাঁও বাসস্ট্যান্ডকে যানজটমুক্ত করণ, অবৈধ উপায়ে বালি উত্তোলন বন্ধ করা, বাজারের ডিসি সড়কের ফুটপাত দখল সহ সংশ্লিষ্ট নানা বিষয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ তৈয়ব জালাল, সহ-সাধারণ সম্পাদক এম, শফিউল আলম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, অর্থ সম্পাদক উসমান গনি ইলি, সহ অর্থ সম্পাদক এম, সরওয়ার সিফা, কল্যাণ সম্পাদক আলা উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাউসার উদ্দিন শরীফ, নির্বাহী সদস্য নুরুল আজিম মিন্টুসহ প্রেস ক্লাবের অন্যান্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাংবাদিকরা সমাজের অগ্রসর গোষ্ঠী। তাদের চিন্তা, চেতনা ও দর্শন মানুষের জন্য অনুকরণীয়। সাংবাদিকরা সমস্যা সমাধানের পথ বাতলিয়ে দেন।
তিনি সাংবাদিকদের সমাজের আয়না উল্লেখ করে বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে নানা অন্যায়, অসঙ্গতি ও দুর্নীতির চিত্র সমাজের কাছে তুলে ধরেন। সমাজের সচেতন লোকজন সাংবাদিকদের দেয়া তথ্য বিবেচনায় নেন। সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশ ও জাতি খুবই উপকৃত হচ্ছে বলে মন্তব্য করেন ইউএনও। ইউএনও সাধারণ মানুষের দুর গোড়ায় সরকারি সেবা সমূহ পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ঈদগাঁও প্রেস ক্লাব ১৯৯৮ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি সুনামের সাথে গণমানুষের কথা বলে প্রকৃত পেশাদারিত্ব বজায় রেখেছে। আগামীদিনেও সকলের সহযোগিতায় সাধারণ মানুষের পাশে থাকবে বলে জানালেন ঈদগাঁও প্রেস ক্লাব উপস্থিত নেতৃবৃন্দ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.