কামাল শিশির; রামু :
রামু উপজেলার নবাগত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রামুর নিয়মিত সংবাদকর্মীদের সংগঠন রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব।
২২ আগস্ট দুপুর ১২ টায় রামু সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সভাপতি এস এম হুমায়ুন কবির, (দি ডেইলি মর্নিং গ্লোরী/দৈনিক সাগরদেশ) নেতৃত্বে রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দরা।
এ সময় রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান সোহেল, (সিপ্লাস টিভি, আমাদের নতুন সময়), সাধারণ সম্পাদক কামাল শিশির, (দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক সাঙ্গু, দৈনিক কক্সবাজার একাত্তর), নির্বাহী সদস্য নুরুল হক সিকদার, (এশিয়ান টেলিভিশন), আবুল কালাম আজাদ, (দৈনিক আমাদের কক্সবাজার, সাপ্তাহিক শীর্ষ খবর), মোঃ ইমরান, (দৈনিক আলোকিত উখিয়া) উপস্থিত ছিলেন।
নবাগত রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা বলেন, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন। পেশাগত অর্পিত দায়িত্ব পালনে দেশ ও জনগণের কল্যাণে একযোগে সেতুবন্ধন হিসাবে পবিত্র দায়িত্ব পালন করব।
পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.