
নির্বাচিত কাউন্সিলর। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট গণনা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেসরকারিভাবে নির্বাচিত ২৭ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী মোট ৩৬ জন কাউন্সিলরের নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার রাতে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। নাসিকে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী ছিলেন।
নবনির্বাচিত ২৭ কাউন্সিলর হলেন- নাসিকের ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগপন্থী আনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা মো. ইকবাল হোসেন, ৩ নং ওয়ার্ডে ৩ নম্বর ওয়ার্ডে সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের শাহজালাল বাদল, ৪ নং ওয়ার্ডে সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নুর হোসেনের ছোট ভাই বিএনপির নেতা মো. নুর উদ্দিন, ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে গোলাম মুহাম্মদ সাদরিল, ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের মতিউর রহমান, ৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের মিজানুর রহমান রিপন, ৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের রুহুল আমিন মোল্লা, ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ইস্রাফিল প্রধান, ১০ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের ইফতেখার আলম খোকন, ১১ নং ওয়ার্ডে বিএনপির অহিদুল ইসলাম ছক্কু, ১২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির শওকত হাসেম শকু, ১৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মাকসুদুল আলম খন্দকার, ১৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগের মনিরুজ্জামান মনির, ১৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) অসিত বরন বিশ্বাস এবং ১৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগের রিয়াদ হাসান।
এছাড়াও ১৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের মো. আব্দুল করিম বাবু, ১৮ নং ওয়ার্ডে শ্রমিক লীগ নেতা কামরুল হাসান মুন্না, ১৯ নং ওয়ার্ডে জাতীয় পার্টির মোখলেছুর রহমান চৌধুরী, ২০ নং ওয়ার্ডে বিএনপির মোহাম্মদ শাহেন শাহ, ২১ নং ওয়ার্ডে দলনিরপেক্ষ শাহিন মিয়া, ২২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির সুলতান আহমেদ ভূইয়া, ২৩ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের মহানগরের সভাপতি আবুল কাউসার আশা, ২৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাতীয় পার্টির আফজাল হোসেন, ২৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিএনপির এনায়েত হোসেন, ২৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মো. সামসুজ্জোহা এবং ২৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছে।
সংরক্ষিত ওয়ার্ডে জয়ী যাঁরা :
এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যথাক্রমে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মাকসুদা মোজাফফর, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মনোয়ারা বেগম, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মোসাম্মৎ আয়শা আক্তার জয়ী হয়েছেন। এ ছাড়া ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডে মিনোয়ারা বেগম, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে শারমীন হাবিব, ১৬, ১৬ ও ১৮ নম্বর ওয়ার্ডে আফসানা আফরোজ, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে শিউলি নওশাদ, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে শাওন অংকন এবং ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে সানিয়া আক্তার বিজয়ী হয়েছেন। সানিয়া ছাড়া বাকি সবাই বর্তমান কাউন্সিলর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.