
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
দূরারোগ্য ব্যাধি রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন টকবগে যুবক মো: মহিউদ্দিন। সে ইসলামাবাদ ঢালার দোয়ারের মরহুম হাজ্বী খুইল্লা মিয়ার পুত্র এবং শাহ ফকির বাজারে আল মদিনা লাইব্রেরীর মালিক। দীর্ঘদিন এই রোগের সাথে লড়াই করে অবশেষে গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ২০ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সকাল ১১টায় ঢালার দোয়ারে জানাযার মাঠে মরহুমের নামাজ জানাযা অনুষ্ঠিত হয়।
জানায়ায় অসংখ্য শোকার্ত মানুষের উপস্থিতি ঘটে। তার মৃত্যুতে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনাসহ শোক প্রকাশ করে তার মামা ঈদগাঁও ভূমি অফিসের অফিস সহায়ক আলহাজ্ব ছৈয়দ নুর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.