প্রায় পনের বছর পর বিজ্ঞাপন চিত্রে কাজ করলেন আফসানা মিমি। কেয়া ডিটারজেন্ট পাউডারের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা। বিজ্ঞাপনে মিমির সহশিল্পী ছিলেন শহীদুজ্জামান সেলিম। সম্প্রতি রাজধানী ঢাকার অদূরে কালিয়াকৈরে বিজ্ঞাপনটি চিত্রায়িত হয়।
এ প্রসঙ্গে আফসানা মিমি বলেন, সর্বশেষ শেষ কাজ করি ২০০১ সালে বসুন্ধরা হাউজিং এর বিজ্ঞাপণচিত্রে। তারপর দীর্ঘ বিরতি। ২০১৬ তে এসে কাজ করলাম ‘কেয়া’র জন্য। কেয়া থেকে একটা বিজ্ঞাপণচিত্রে অংশ নেবার কথা ওরা যখন জানালেন, ভাবলাম অনেকদিন অভিনয় করা হয়নি, যদি গল্প ভালো লাগে তাহলে কাজটা করবো। মজার ব্যাপার শুধু গল্প নয়, সবকিছুই ভালো লাগলো। নির্মাতা অমিতাভ রেজা, অভিনেতা শহিদুজ্জামান সেলিম, সেইসাথে আমার চরিত্রটাও ভারী সুন্দর। সেলিম ভাইয়ের সাথে পর্দায় আমাদের বোঝাপড়া সবসময়ই খুব চমত্কার। আর অমিতাভ অনেক আদরের। ওর প্রথম কাজ হাওয়াঘর আমরা একসাথেই করেছিলাম।
মিমি আরও বলেন, বেশ নস্টালজিক মুডে ছিলাম শুটিং এর পুরো সময়টা জুড়ে। প্রায় ১৫ বছর পর নতুনরূপে আমিও যেন ফিরে পেলাম নিজেকে।’
শিগগিরই বিজ্ঞাপনটি টেলিভিশনে প্রচারিত হবে।
সূত্র:বাংলামেইল২৪ডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.