সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পাওয়ার ট্রান্সফরমার পরীক্ষামূলক শুরু কাল : ওভারলোড মুক্ত হচ্ছে ঈদগাঁওবাসী

পাওয়ার ট্রান্সফরমার পরীক্ষামূলক শুরু কাল : ওভারলোড মুক্ত হচ্ছে ঈদগাঁওবাসী

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে পাওয়ার ট্রান্সফরমার পরীক্ষামূলক শুরু হচ্ছে (কাল) ১৭ মে। এবার ওভারলোড সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছে গ্রাহক সমাজ।

জানা যায়, পাওয়ার ট্রান্সফরমার (১০এমভিএ) ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। এটি বসানোর ফলে, সদরের বৃহত্তর ঈদগাঁওরসহ ১১টি ইউনিয়নের গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাবে।

বর্তমানে ঈদগাঁও কলেজ গেইট সংলগ্ন পয়েন্টে ট্রান্সফরমারের কাজ শেষ পর্যায়ে। উদ্বোধনের অপেক্ষার প্রহর গুণছে।

এ ব্যাপারে ঈদগাঁও পল্লী বিদ্যুৎতের এজিএম (ও এন্ড এম) শহিদুল হকের সাথে কথা হলে তিনি, ১৭ মে থেকে পাওয়ার ট্রান্সফরমার পরীক্ষামূলক শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ প্রতিবেদককে।

প্রসঙ্গত, রমজানের শুরু থেকে লোডশেডিং অব্যাহত থাকে। যাতে করে, রোজায় তারাবী,সেহেরীসহ ইফতারের সময় লোডশেডিং দেখা দিয়েছিল। এবার হয়তো নতুন পাওয়ার ট্রান্সফরমারের বসানোর কারনে লোডশেডিং থেকে মুক্তি পেতে যাচ্ছে ঈদগাঁওবাসী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.