সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৭ সেনা নিহত

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৭ সেনা নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সাত সেনা নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

রোববার (২৭ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে এ হামলা চালায় বন্দুকধারীরা। যদিও এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

নিহত সাত সেনা সদস্যরা হলেন: নায়েব সুবতার গুলজার, সিপাই ফয়সাল, সিপাই আবদুল ওয়াকিল, সিপাই শের জামান, সিপাই জামাল, আবুদর রউফ, গাজী খান ও ফারুক মোহাম্মদ।

এদিকে এক টুইটবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বেলুচিস্তানে জঙ্গিদের হামলায় সাত সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সদস্যদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি আরও বলেন, এ দেশটি সৈন্যদের সাহসিকতার ওপর দাঁড়িয়েছে এবং যারা ভারতীয় সমর্থিত সন্ত্রাসীদের আক্রমণের মুখোমুখি হয়।

 

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.