সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / পিতা মাতার কবর জেয়ারতের মধ্যদিয়ে কাইয়ুম উদ্দিনের নির্বাচনী প্রচারণা শুরু

পিতা মাতার কবর জেয়ারতের মধ্যদিয়ে কাইয়ুম উদ্দিনের নির্বাচনী প্রচারণা শুরু

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঈদগাঁওর কাইয়ুম উদ্দিন এবার নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। ৫ মার্চ সকালে পিতা মাতার কবর জেয়ারত করে এবং স্থানীয় ডুলাফকির শাহ মাজারস্থ মসজিদে শোকরিয়া নামাজ আদায় ও মাজার জেয়ারত শেষে নির্বাচনী এলাকার প্রচার প্রচারণা শুরু করেন।

তিনি ফকিরা বাজার, ঈদগাঁও বাসষ্টেশন, কলেজ গেইট, মেহেরঘোনা, ভাদীতলা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তার এ প্রচারণায় স্থানীয় ভোটারদের মাঝে সাড়া জাগায়। তিনি ঈদগাঁও কালিরছড়ার মৃত মমতাজ আহমদের পুত্র। সকলের পরিচিত মুখ। তিনি রাজনীতিতে না জড়ালেও সামাজিক সংগঠন নিয়ে সফল ভাবে এগিয়ে যাচ্ছে।

ঈদগাঁও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কাইয়ুম কমিউনিটি পুলিশের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও ওয়ার্ড ভিত্তিক মাদক, ইভটিজিং, বাল্য বিবাহসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করে সর্বমহলে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে সুনাম অক্ষুণ্ণ রাখে।

এলাকার কজনের মতে, এ তারুণ্যের প্রার্থী কাইয়ুম যদি গ্রামীণ জনপদের ভোটারদের সাথে মিশে গিয়ে তাদের মন রক্ষা করতে পারে, তিনিই হয়ত চমক দিতে পারে।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.