সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / পিসিবির আমন্ত্রণ প্রত্যাখ্যান বিসিবির

পিসিবির আমন্ত্রণ প্রত্যাখ্যান বিসিবির

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল সফলভাবে আয়োজনের পর নিজেদের মাটিতে ক্রিকেট ফেরাতে চেষ্টার কোনো কমতি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এরই ধারাবাহিকতায় ক’দিন আগে বাংলাদেশ ক্রিকেট দলকে লাহোরে খেলার আমন্ত্রণ জানায় পিসিবি।

কিন্তু পাকিস্তানের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পিসিবি সভাপতি শাহরিয়ার খান এমনটাই জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।

পিসিবির আমন্ত্রণের জবাবে এই মুহূর্তে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার কোনো পরিকল্পনা বিসিবির নেই বলে পিসিবিকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায় পাকিস্তানে। এরপর ২০১৫ সালে জিম্বাবুয়ে স্বল্প পরিসরে পাকিস্তান সফরে যায়। তবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাথে সিরিজ থাকলেও সে সময়ে আবারও পাকিস্তানের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় দেশ দুটি সফর বাতিল করে।

নিরাপত্তা ঝুঁকি থাকলেও পিসিবির ইচ্ছায় প্রথমবারের মত পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হয় লাহোরে। বাংলাদেশের এনামূল হক বিজয় সহ আট বিদেশি ক্রিকেটার সেই ফাইনাল খেলতে লাহোরে যান। সফল আয়োজনের পর তাই বাংলাদেশকে আমন্ত্রণ জানায় পিসিবি। কিন্তু বিসিবির প্রত্যাখ্যানে আবারও পাকিস্তানে ক্রিকেট ফেরানোর চেষ্টা ব্যর্থ হলো পিসিবির।

চলতি বছরের জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ সফরকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে বলে জানান পিসিবি সভাপতি শাহরিয়ার খান।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.