
এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
পেকুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দোকান ভষ্মিভুতের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, গত ১৭জানুয়ারী সোমবার গভীর রাতে উপজেলার রাজাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিন সুন্দরী পাড়া এলাকায়।
জানা যায়, এদিন গভীর রাতে স্থানীয় নুরুল কাদেরের ছেলে জসিম উদ্দিনের টেইলার্সের দোকানে হঠাৎ আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দোকানঘরটির চতুর্পাশে ছড়িয়ে পড়ে। এসময় আপ্রাণ চেষ্টা চালিয়েও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পেকুয়া ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম এমইউপি জানান, আগুনের সুত্রপাত কোথায় থেকে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় দোকান মালিকের কম পক্ষে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.