এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় একাই গণসংযোগ প্রচারণা চালাচ্ছেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী। উপজেলার শিলখালী ইউনিয়নে সরোজমিন ঘুরে দেখা গেছে যে, উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীনদল আওয়ামীলীগ সমর্থীত একক চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিক মোঃ কাজিউল ইনসান গত দু’দিন যাবত তার নির্বাচনী গ্রাম শিলখালীর বিপুল জনঅধ্যুষিত পাহাড়ি লোকালয় হিসাবে পরিচিত জারুলবুনিয়ায় গণসংযোগ ও প্রচারণা চালান।
৯ মার্চ বুধবার সকাল সাড়ে ৯টায় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কাজিউল ইনসান জারুলবনিয়া ষ্টেশনে যান। পরে, এদিন তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা বিরতিহীন ভাবে পাইন্নেছড়া হয়ে উত্তরজুম পাড়া এলাকার ভোটার ও অধিবাসীদের সাথে সালাম, কুশল, মতবিনিময় ও তার নৌকা প্রতিকের জন্য দোয়া ও রায় প্রত্যাশা করে বলেন, ক্ষমতায় যেহেতু আওয়ামীলীগ সেহেতু এলাকার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেয়ার পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তিনি সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
১০মার্চ বৃহস্পতিবার সকালে এ প্রার্থী পুনরায় ওই এলাকার সেগুন বাঁগিচা, আঁধারী, ঢালার মুখ এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান। এসময় তিনি শিলখালীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতিকে ৩১মার্চ ভোট দিতে এলাকাবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নাছির উদ্দিন সওদাগর ও স্থানীয় গণ্যমান্য সামাজিক নেতৃস্থানীয়রা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.