
এস.এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার শহীদ জিয়া বিএমআই কলেজে ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ভর্তি হওয়া একাদশ শ্রেনীর নবাগত শিক্ষার্থীদের সংবর্ধ্বনার মাধ্যমে বরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ৮ডিসেম্বর বৃহষ্পতিবার সকাল ১০টায় শহীদ জিয়া বিএমআই কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা সম্পন্ন হয়।
কলেজ অধ্যক্ষ এ. এম ফরিদুল আলম চৌধুরী সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (নবাগত ইউএিনও) মোঃ জয়নাল আবদিন। বিশেষ অতিথি ছিলেন, কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রবীন রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নুরুল ইসলাম বি এস সি, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আল্হাজ¦ জসিম উদ্দিন আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের ইংরেজী প্রভাষক ছোটন কান্তি নাথ, ব্যাবস্থাপনা প্রভাষক ফখরুদ্দিন ফরায়েজী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম ও অভিবাবকদের পক্ষে সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্টান পরিচালনা করেন বিএম ইনষ্টিটিউট এর হিসাব বিজ্ঞান প্রভাষক জামাল উদ্দিন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.