সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

পেকুয়ায় কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

এবার কক্সবাজারের পেকুয়ায় অজ্ঞাতনামা এক কিশোরের শরীর থেকে গলায় কেটে বিচ্ছিন্ন করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে চকরিয়ায়ও মস্তকবিহীন একটি লাশ উদ্ধার হয়েছিল। পেকুয়ায় উদ্ধার করা মরদেহের বিচ্ছিন্ন হওয়া মাথাটি দেহের ৫-৬ ফুট অদূরে পাওয়া যায়। নিহত যুবকের আনুমানিক বয়স ১৫-১৬ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬অক্টোবর) বেলা ২ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়্যাকাটা এলাকার ধানক্ষেত থেকে এ লাশটি উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, ধানক্ষেতে মস্তকবিহীন মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরো বলেন, মরদেহের বিচ্ছিন্ন মাথাটি ৫-৬ফুট দূরে ধানক্ষেতের মধ্যেই পাওয়া গেছে। মরদেহের হাতে একটি ঘড়ি, গায়ে গেঞ্জি আর পরনে হাফ প্যান্ট রয়েছে। ধারণা করা হচ্ছে হত্যার পর লাশটি ফেলে রেখে পালিয়ে গেছে।

পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, লাশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় সনাক্ত করতে চেষ্টা চলছে। প্রাথমিকভাবে অজ্ঞাত আসামী দেখিয়ে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.