সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় গহীণ পাহাড়ে দুই নারীকে ধর্ষণ : গ্রেপ্তার ১

পেকুয়ায় গহীণ পাহাড়ে দুই নারীকে ধর্ষণ : গ্রেপ্তার ১


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় গহীণ পাহাড়ে দুই নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আলীম উদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আলীম উদ্দিন শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া দক্ষিণজুম এলাকার আলী হোসেনের ছেলে। বুধবার রাতে দক্ষিণজুম গহীণ পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার এক নারীর স্বামী জসিম উদ্দিন বলেন, পুলিশের হাতে আটক আলীম উদ্দিন এলাকায় ভন্ড বৈদ্য হিসাবে পরিচিত। তার একটি সংঘবদ্ধ বাহিনী রয়েছে। ঘটনার রাতে সংঘবদ্ধ বাহিনী নিয়ে অস্ত্র সজ্জিত হয়ে আমাদের বাড়িতে হানা দেন। একপর্যায়ে বাড়ির সদস্যদের গাছের সাথে বেঁধে আমার বোন ও স্ত্রীকে অপহরণ করে গহীণ পাহাড়ে নিয়ে যায়। তারপর আলীম উদ্দিনের নেতৃত্বে সংঘবদ্ধ আসামীরা তাদেরকে গণধর্ষণ করে চলে যায়। রাতেই স্থানীয়দের মধ্যে ঘটনাটি জানাজানি হলে আমাদেরকে উদ্ধার করে। তারপর পেকুয়া থানার ওসিকে ধর্ষণের বিষয়টি আমরা অবগত করি।

তিনি আরো বলেন, আলীম উদ্দিন ভন্ড বৈদ্য হিসাবে এলাকায় বেশ পরিচিতি রয়েছে। এর আগেও সেই বেশ কয়েকজন মহিলাকে সংসার ছাড়া করেছেন। সংঘবদ্ধ বেশ কয়েকজন বখাটে তার সাথে থাকায় ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না এলাকাবাসী। সর্বশেষ আমার পরিবার ও বোনকে ধর্ষণ করেছে ভন্ড বদ্যর দল। পেকুয়া থানার ওসি সাহেবের প্রতি অনুরোধ আসামীকে রিমান্ডে নিলে সব তথ্য বের হয়ে আসবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, দুই নারীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মেডিকেল রিপোর্টের জন্য দুই ভিকটিমকে বৃহস্পতিবার কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, খবর পাওয়ার সাথে ওসি কামরল আজমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম গহীণ পাহাড় থেকে ধর্ষণের শিকার দুইজনকে উদ্ধার করার পাশাপাশি প্রধান অভিযুক্ত আলীম উদ্দিন বদ্যকে আটক করি। এঘটনায় দুইজনের নাম উল্লেখ করে এবং আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম বলেন, গণধর্ষণের ঘটনাটি জানার পর পাহাড়ে অভিযান চালিয়ে দুই ভিকটিমকে উদ্ধার করার পর প্রধান আসামীকে আটক করা হয়েছে। ধর্ষণের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। বাকি আসামীদের আটক করার জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.