
ফাইল ফটো
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় গাঁজা বিক্রির অপরাধে আছিয়া খাতুন (৪৮) নামের এক মহিলাকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। আছিয়া খাতুন উপজেলার শিলখালী ইউনিয়নের কসাইপাড়া এলাকার মো.ফিরোজের স্ত্রী। সোমবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহাবুব-উল করিমের আদালত তাকে এই দণ্ড দেন।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এএসআই সংকলন বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ৮ পুরিয়ে গাঁজাসহ আছিয়া খাতুনকে আটক করে পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে আদালত ১হাজার টাকা জরিমানা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.