সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় জেএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতি

পেকুয়ায় জেএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতি

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার হলে দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে ১দিন করে অব্যাহতি দেয়া হয়েছে। আজ রবিবার দুপুরে পেকুয়া জিএমসি ইন্সটিটিউশন ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষার হল পরিদর্শনে গিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা ফেরদৌস।

দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া শিক্ষকরা হলেন- রাজাখালী ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শওকত মো.আলমগীর ও উজানটিয়া জুনিয়র হাইস্কুলের শিক্ষক রহিম উল্লাহ। তারা উভয়েই পেকুয়া জিএমসি ইন্সটিটিউশন হলে দায়িত্ব পালন করছিলেন।

পেকুয়া জিএমসি ইন্সটিটিউশনের হল সুপার ও ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.