
এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় জেলা পরিষদ প্রতিনিধিত্ব নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডে মনোনয়ন সংগ্রহকারী প্রার্থী ছৈয়দা নিঘাত আমিন ওয়ারেচী (বিশিষ্ট তরুণ আওয়ামীলীগ নেতা ওয়াহিদুর রহমান ওয়ারেচীর সহধর্মনী) তার মনোনয়নপত্র দাখিল করেছেন। ১ডিসেম্বর বৃহস্পতিবার কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীনির স্বামী পেকুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদুর রহমান ওয়ারেচী, শিলখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আবদুল আউয়াল দুলাল এমইউপি, ১নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আওয়ামীলীগ সভাপতি জামাল হোছাইন জানু এমইউপি, মগনামার মাদু মেম্বার ও দলের অর্ধশতাধিক নেতাকর্মী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.