সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় টমটম উল্টে কলেজ ছাত্রী গুরুতর আহত

পেকুয়ায় টমটম উল্টে কলেজ ছাত্রী গুরুতর আহত

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় কলেজে যাওয়ার পথে টমটম উল্টে তানজিনা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার (১৫জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সালাউদ্দিন ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তানজিনা আক্তার পেকুয়া শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের রফিক উদ্দিনের মেয়ে।

শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদুল ইসলাম বলেন, টমটমের চালক বেপরোয়া গতিতে গাড়ী চালাচ্ছিল। একারণে গাড়ীটি উল্টে কলেজ ছাত্রী তানজিনা গুরুত্বর আহত হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ীটি (টমটম অটোরিকশা) জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.